Tuesday, August 25, 2009

গাজায় গণহত্যা

মানবতার বিরুদ্ধে এ অপরাধ মার্কিন যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে করে আসছে। সোভিয়েত ইউনিয়ন থাকার সময় তারা যা ইচ্ছে তাই করতে পারত না। এখন তারা বিনা বাধায় গনহত্যা চালাচ্ছে, সম্পদ লুট করছে। ইজরায়েল তাদের দ্বিতীয় ফ্রন্ট ছাড়া অন্য কিছু নয়।আশ্চর্যের বিষয় হচ্ছে এই নীতিহীন সম্রাজ্যবাদী দেশটিকে সবসময় সাহায্য করে এসেছে প্রায় সব বড় মুসলিম দেশ। এদের উস্কানিতে সবসময়ই সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে দারুন সক্রিয় ছিল মুসলমানরা। এদের মন্ত্র ছিল "কমিউনিষ্টরা নাস্তিক", তাই ধর্ম রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে।আর আমাদের সমস্যাটা হচ্ছে " সম্রাজ্যবাদ নিপাত যাক" বলে স্লোগান দিয়ে দুদিন না পেরোতেই আমরা আমেরিকান এম্বেসিতে গিয়ে লাইন দিচ্ছি।
গাজার অসহায় মানুষগুলোর প্রান এখন কেবল ইজরায়েলের দয়ার উপর নির্ভরশীল! আমার কেবলই মনে হয় ৭১ সালে আমাদের পাশে ইন্দিরা গান্ধীর মত নেত্রী এবং বিশ্বে সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি না থাকলে আমাদের দশাও গাজার মানুষদের মত হতে পারত।
"শোষিত মানুষের বিজয় একদিন হবেই" একথাটাও এখন জোর দিয়ে বলতে পারিনা। আগেতো নিজেকে বিশ্বাস করতে হবে?
শক্তিশালী কোন একটি পক্ষের শুভবুদ্ধির উদয় হোক। গাজার অসহায় মানুষগুলো রক্ষা পাক।
ধানসিঁড়ি

No comments: