Tuesday, August 25, 2009

ঠিক পথেই চলছে আমাদের ক্রিকেট

আমারতো মনে হয় জাতি হিসেবে লজ্জিত হওয়ার মতো আমাদের অন্য অনেক বিষয় আছে। ক্রিকেটের উন্নতি যতটা হয়েছে তাতে কখনো একটু হয়ত বিব্রত এবং আশাহত লাগতে পারে কিন্তু লজ্জিত হওয়ার কোনো কারন নেই। একজন সাকিব বা আফতাব কিংবা একজন আশরাফুল বা কাপালির মতো খেলোয়াড় আমরা এখন পাচ্ছি সেটাও কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার একটা সুফল। আমাদের একজন ভাল খেলোয়াড়ও আর্ন্তজাতিক এক্সপোজার না পেলে সে ম্যাচ উইনার খেলোয়াড় হয়ে উঠতে পারবে না। টেস্ট স্ট্যাটাস পাওয়াটা অন্যদের জন্য না হলেও অন্তত বাংলাদেশের জন্য ভাল ফলাফলই বয়ে এনেছে । একটু ধীর গতিতে হলেও নিশ্চিতভাবেই উন্নতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের। তাই সাবের সাহেবদের ভূমিকা আমার কাছেতো যুক্তি সঙ্গতই মনে হচ্ছে। এছাড়া ভারতের কাছ থেকে প্রতিদান আশা করাটাই বা কতটুকু সঙ্গত?উন্নতি যে হচ্ছে তার দুটো উদাহরন দিতে পারি; সম্প্রতি বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা এবং ভারতের আই সি এল -এ কাপালিদের পারফরমেন্স স্পস্টতই বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ইঙ্গিতবাহী। কিন্তু চিন্তাটাকে অসম্ভব পথে যেতে দেওয়া ঠিক হবে না। আমারতো মনে হয় শ্রীলঙ্কার মত একটা মানে পৌছতে আমাদের আরও ১০-১৫ বছর সময় লাগতে পারে।জাতি হিসেবে আমাদের সম্ভবত কিছু সহজাত সমস্যা রয়েছে। যেমন আমরা তাড়াতাড়ি সবকিছু ভূলে যায় তেমনি দ্রুত ফলাফল না এলে যেন বিশ্বহতাশে পরিনত হই।আনেককেই দেখেছি কেন বাংলাদেশ শ্রীলঙ্কা বা ভারতের মত খেলতে পারছে না সেটা ক্যালকুলেট করছে। যেন এটা সামান্য একটা ব্যাপার যা করে ফেললেই এরা একেকটা জয়সুরিয়া বা তেন্ডুলকার হয়ে যাবে।আর এক সমস্যা হল সকলেই নিজেকে বিশেষজ্ঞ ভাবতে শুরু করি। একটা ঘটনা বলি, বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট চলছে ঢাকায়। বাংলাদেশের একজন ব্যাটসম্যান আউট হয়েছে। অমনি আমাদের নিউজ এডিটর বলে উঠলেন "সাহস কত মুরালিধরনরে হাঁটু গাইরা মারতে যায়"। একটু শর্ট অব লেনথ বল হাটু গেড়ে সুইপ করাটা দোষের কিছু ছিলনা, টপ এজ হয়ে অউট হয়ে গেছে । আর এ ব্যাপারে স্পোর্টস রিপোর্টারদের অবস্থাও খুব একটা ভাল নয়। কনক্লুশন টানার ব্যাপারে সবচেয়ে বেশি মিসগাইড করে স্পোর্টস রিপোর্টাররা। একটা ম্যাচ জিতলে তারা এমনভাবে বিষয়টাকে তুলে ধরে যেন বাংলাদেশ ভারতের সমান হয়ে গেছে। অন্তত সাধারন লোক বিষয়টাকে ওভাবেই বিশ্বাস করে।
২০১০ সালের পর থেকে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট টীমকে আর কোন সফরের আমন্ত্রণ না জানানোর ঘোষনা দেয়া সত্বেও ক্রিকেটে বাংলাদেশ ধীর গতিতে হলেও নিশ্চিতভাবেই উন্নতি করছে।
ধানসিঁড়ি

No comments: